সকল মানুষকে একসাথে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
সকল মানুষকে একসাথে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
গাংনী পৌরসভা পরিদর্শনকালে এমপি সাহিদুজামান খোকন গাংনী অফিস: গাংনী পৌরসভা পরিদর্শন করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ শিল্প মন্ত্রণালায়ের স্থায়ী কমিটির সদস্য সাহিদুজামান খোকন। গতকাল সোমবার দুপুরে গাংনী পৌরসভা পরিদর্শনকালে তিনি বলেন, গাংনী উপজেলাকে এগিয়ে নিতে সকল মানুষকে একসাথে কাজ করতে হবে। এছাড়াও তিনি গাংনী পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা গড়ে তোলার জন্য সংসদ সদস্যকে যে কাজে প্রয়োজন, সেই কাজগুলোতে সার্বিকভাবে সহযোগিতার আশ^াস দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। এ সময় পৌরসভার যথাক্রমে প্যানেল মেয়র নবীর উদ্দীন, প্যানেল মেয়র-২ সাইদুর রহমান, রংমালা বেগম, বদরুল আলম বুদু, মিজানুর রহমান, মিজানুর রহমান মদন, এনামুল হক, আমিনুল হকসহ কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)