গাংনীতে এমপি খোকনকে সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
গাংনীতে এমপি খোকনকে সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর জেলার বিভিন্ন সময়ের দায়িত্ব থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সংবর্ধনায় সিক্ত হলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এমপি পত্মী লাইলা আরজুমান বানু শিলা। মেহেরপুর-২ (গাংনী) আসনে এই প্রথম কোন ছাত্রলীগের সাবেক নেতা এমপি হয়েছে। তাই ছাত্রলীগের বড় বিজয় বলে মনে করেন সাবেক এ ছাত্রলীগের নেতারা। তাই বড়সড় আয়োজনের মধ্যেদিয়ে গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করা একাত্তর সম্মেলন পরিষদ নামের এ ছাত্র নেতাদের সংগঠন। একাত্ত্বর সম্মেলন পরিষদের আহবায়ক মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের ভিপি ও জিএস এবং বর্তমান জেলা কৃষকল লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একাত্তর সম্মেলন পরিষদের যুগ্ম আহবায়ক সবুক্তগীন মাহমুদ পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক ছাত্রলীগের নেতা হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজামান মনি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ফাউন্ডেশনের নেতা নকীম উদ্দীন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাসির উদ্দীন, কাজিপুর কলেজের প্রভাষক রিয়াজ, গাংনী প্রেসক্লাবের সাকে সভাপতি রমজান আলী, মহিলা কলেজের প্রভাষক সাইফুর রহমান টোকন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা, শিক্ষক নেতা নুরুজামান সেলিম, তানজিলুর রহমান মুক্তি, হাসান রেজা সেন্টু, জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বর্তমান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন ও আবির হামজাসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বপন বিশ^াস ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্য সাহিদুজামান খোকনকে বরণ করে নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)