আলমডাঙ্গায় আ.লীগ প্রার্থী জিল্লুর গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
আলমডাঙ্গায় আ.লীগ প্রার্থী জিল্লুর গণসংযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান খাসকররা ইউনিয়নে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার তিনি ইউনিয়নের রামদিয়া, কায়েতপাড়া, নওলামারী, রায়সা, খাসকররা, তালুককররা, লক্ষীপুর, হাকিমপুর ও তিয়রবিলা গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, আওয়ামী লীগ নেতা আশাদুল হক, মান্নান চৌধুরী, আনোয়ার হোসেন, রুহুল আমিন, সোনা মিয়া, সমীর, মিলন, লাটিম মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া প্রমুখ। এছাড়াও নৌকার পক্ষে কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিনের নেতৃত্বে শহরে এক মোটর সাইকেল র‌্যালি বের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)