ইএসপিএনের শত ক্রীড়াবিদের তালিকায় বাংলাদেশি তিন তারকা

আপলোড তারিখঃ 2019-03-19 ইং
ইএসপিএনের শত ক্রীড়াবিদের তালিকায় বাংলাদেশি তিন তারকা ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেস্ক: খেলাধুলার বৈশ্বিক মানচিত্রে ফুটবল, বাস্কেটবল ও টেনিসের দাপটে ক্রিকেটকে খুঁজে পাওয়াই মুশকিল। এর মধ্যে বাংলাদেশ আবার ক্রিকেটে এখনও তরুণ একটি দল। কিন্তু সেই দল থেকেই তিনজন তারকা করে ফেললেন ইতিহাস। ক্রীড়া বিষয়ক দুনিয়ার অন্যতম বৃহত্ সংবাদ সংস্থা ইএসপিএনের বিচারে এই বছরের সবচেয়ে আলোচিত একশ ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা। তালিকায় সাকিবের অবস্থান ৯০, মুশফিকের ৯২ ও মাশরাফি ৯৮তম। এই প্রথম বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ এই তালিকায় ঠাই পেলেন। এই তালিকায় ক্রিকেট থেকে স্থানই পেয়েছেন ১৩ জন ক্রিকেটার। সব কজন ক্রিকেটার ভারত ও বাংলাদেশের। তালিকায় সবার ওপরে আছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দুই নম্বরে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। আর তিন নম্বরে আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। চার নম্বরে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। এই তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার ছাড়াও আছেন ভারতের আটজন ক্রিকেটার। তারা হলেন, বিরাট কোহলি (৭), মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)। সারা পৃথিবীর ৭৮টি দেশের আট শতাধিক ক্রীড়াবিদের ওপর জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করেছে ইএসপিএন। মূলত বেশ কিছু মানদ- অনুসরণ করে করা হয়েছে এই তালিকা। এর মধ্যে আছে গুগলে এই তারকাকে কতোটা খোঁজা হয়, ফেসবুক-টুইটারে তাদের অনুসরণকারী কেমন এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে তাদের আয় কেমন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)