ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় প্রধান শিক্ষিকা বদলীকে কেন্দ্র করে শিশু শিক্ষার্থীদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে পৌর মেয়রের প্রতিশ্রুতিতে বাড়ি ফিরেছে কোমলমতি শিক্ষার্থীরা। জানা গেছে, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষিকা জয়ন্তী এলিজাবেথ আরতি হালসানার বদলী আদেশ স্থগিতকরনের দাবিতে শিক্ষার্থীসহ অভিভাবকগণ গতকাল রোববার দর্শনা পৌরসভার সামনে বেলা ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন করে। মানববন্ধন শেষে পৌরসভা বন্ধ থাকায় পৌর মেয়র মতিয়ার রহমানের বাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিদে মেয়র মতিয়ার রহমান বলেন, মাননীয় এমপি আসার পর বিষয়টি দেখা হবে। এখন তোমরা সবাই ঘরে ফিরে যাও।
