চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-18 ইং
চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার গণসংযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে পৌর এলাকার একাডেমি মোড় থেকে রেলষ্টেশন পর্যন্ত ও বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক এ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজেদ হোসেন, এ্যাড. ইকবলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ এলাকাবাসী। অপরদিকে যুবলীগ নেতা শেখ সেলিম এর নেতৃত্বে তালতলা গ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্না জোয়ার্দ্দার, শরীফ জামান, রতন, জালাল, পিন্টু আলম, বিপু, তুহিন, বাবুল ও নাজমুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)