জীবননগরে আ.লীগ প্রার্থী অমলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-18 ইং
জীবননগরে আ.লীগ প্রার্থী অমলের গণসংযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। গতকাল রোববার দুপুরে উপজেলার রায়পুর, কাটাপোল, হাসাদহসহ বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.হান্নান, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন জালাল, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন ফরজ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, ইনামুল হক, শওকত আলী, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সাবেক সম্পাদক নাজমুল আলম মানিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)