মেহেরপুরে দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
মেহেরপুরে দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের হরিরামপুর গ্রামে দেয়াল চাপা পড়ে স্বামী কাবাতুল্লাহ (৫০) ও স্ত্রী আজিরন খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মাটির তৈরি পরিত্যক্ত একটি মাটির ঘরের দেয়াল ভাঙতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর বুড়িপোত ইউপি চেয়ারম্যান শাহ্জামান জানান, হরিরামপুর গ্রামের স্বামী ও স্ত্রী মিলে তাদের পরিত্যক্ত একটি মাটির ঘর সকাল থেকে ভাঙা শুরু করে। দুপুরের দিকে একটি দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, মাটির দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাজের জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে ওই পরিবারে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ওই পরিবারে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)