চুয়াডাঙ্গা হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
চুয়াডাঙ্গা হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তির কিছুক্ষণ পর ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা নারী রাজবাড়ী পাংশার রবিউল আলমের স্ত্রী নাছিমা আক্তার (৪৫)। জানা যায়, রবিউল আলম সরোজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে চাকরির সুবাদে দুই ছেলে ও স্ত্রীসহ চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের নিকট একটি বাড়িতে ভাড়া থাকত। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলো ও এ্যাজমা রোগে আক্রান্ত ছিল। গর্ভের সন্তানটি একটি কন্যা শিশু বলে জানা যায়। শনিবার বিকেলে নাছিমা আক্তার অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক নাছিমা আক্তারকে হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থাতেই মৃত্যু হয় তার। পরে নাছিমার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করলে পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে নিজ স্থায়ী ঠিকানা রাজবাড়ী পাংশার উদ্দেশ্যে রওনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)