শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর ছবির ক্যাপশন:
মেহেরপুরে শিক্ষা মেলার উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পর্যায়ে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর। তাই আদর্শ ও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষা মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুন নেছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ। জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এনজিও কর্মকর্তারা আলোচনা সভা ও মেলায় অংশ নেয়। মেলাতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)