গাঁজাসহ তালতলার রুবেল রানা আটক

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
গাঁজাসহ তালতলার রুবেল রানা আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তালতলার রুবেল রানা (২৮) গাঁজাসহ আটক হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা থানাধীন কান্তপুর ব্রীজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় গ্রেফতরকৃত আসমীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দয়ের করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজীব আলীস্হ সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা থানাধীন কান্তপুর ব্রীজমোড় এলাকাতে অভিযান চালায়। অভিযানকালে পাকা রাস্তার উপর থেকে চুয়াডাঙ্গা তালতলা গ্রামের বরকত আলীর ছেলে রুবেল রানাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)