জীবননগর অফিস:
আগামী ২৪ মার্চ ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ও বিকেল দুই শিফ্টে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খাঁন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার তাইজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর নির্বাচন অফিসার কামরুল হাসান প্রমুখ।
