জামায় অপছন্দ : মেয়ের পিতা-মাতাকে পেটালো চাচা

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
জামায় অপছন্দ : মেয়ের পিতা-মাতাকে পেটালো চাচা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গত তিনদিনে আগে প্রবাসী এক যুবকের সাথে মোবাইলের মাধ্যমে জেনে শুনেই কিশোরী মেয়েকে বিয়ে দেন পিতা-মাতা। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়াই মেয়ের চাচা মনি ফকির। তার ইচ্ছের বিরুদ্ধে ভাতিজিকে বিয়ে দেন তার পিতা-মাতা। এই নিয়ে বাকবিত-ার একপর্যায়ে মেয়ের পিতা-মাতাকে পিটিয়ে জখম করে চাচা মনি ফকির। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের মুন্নার মোড়ে। আহত মেয়ের পিতা-মাতাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিনদিন আগে কুষ্টিয়া জেলার হালসা গ্রামের প্রবাসী শরিফজামান শরিফের সাথে চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের আশরাফ আলীর কিশোরী মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। বিষয়টি মেয়ের চাচা মনি ফকির জানলে আপত্তি করেন। এই নিয়ে গতকাল বিকেলে মেয়ের পিতা-মাতার সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মনি ফকির উত্তেজিত হয়ে মেয়ের পিতা-মাতাকে বাশ দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)