দর্শনায় আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-03-17 ইং
দর্শনায় আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দর্শনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় ওয়েভ ফাউন্ডেশনের বেইজ অফিসে নুসরাত জাহান লাভলীর সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন- নারীরা সমাজ, রাষ্ট্র ও সকল কর্ম ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীদের নিজ উদ্যোগে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। এছাড়া দেশ ও সমাজকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের সমঅধিকার দিতে হবে। দেশের অর্ধেকাংশ নারীকে বাদ রেখে সকল ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। এছাড়া বিশ্ব নারী দিবস উদ্যাপনের আলোচনা সভায় বক্তব্য রাখেন অডিট বিভাগের কামরুজ্জামান কামাল, রিজিওন্যাল ম্যানেজার আব্দুল মান্নান, সমন্বয়কারী কিতাব আলী, ফকর উদ্দিন, সহসমন্বয়কারী আব্দুল ওয়াহেদ, নজরুল ইসলাম, আসমা হেনা চুমকি, ইউনিট ম্যানেজার শারমীন আক্তার, কিবরিয়া, ইন্জিয়ার কামাল হোসেন, কৃষিবিদ আজিমুদ্দিন, মোশারফ হোসেন, রানু, মমতাজ, খাতুন, বিলু, নাসরীন, শাহিনুর, পরুল, পারভীন, লাভলী, ফাতেমা ও আরজিনা খাতুর। আলাচনা শেষে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়। নারী দিবসের আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সমন্বকারী আনিছুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)