চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন : স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

আপলোড তারিখঃ 2019-03-16 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন : স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছবির ক্যাপশন:
নঈম জোয়ার্দ্দারের বার্তা : অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার সাধারণ ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এক খোলা বার্তা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বর্তমানে কিছু প্রার্থী ব্যক্তিস্বার্থ হাসিলে সাধারণ নেতাকর্মীদের পুঁজি করে গ্রাম-গঞ্জ-শহরে অপপ্রচার চালাচ্ছে যে, ‘নঈম জোয়ার্দ্দার একটি পক্ষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন’। আদৌ বিষয়টি সত্য ও সঠিক নয়। আমি নঈম হাসান জোয়ার্দ্দার আপনাদের ¯েœহ-ভালোবাসা ও আর্শীবাদ পুষ্ট জনসেবক। আপনাদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে নির্বাচনে প্রার্থিতা বজায় রেখেছি। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা দুয়ারে দুয়ারে পৌছে দিয়ে সে উন্নয়নে সকলকে শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য, নির্ভিক, নিরলস ও ত্যাগী প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আসছি। আমার নির্বাচনী প্রতীক ‘ঘোঁড়া’। আমি শুধু আমার প্রতীকে ভোট প্রার্থনার জন্য নয়, আপনাদের দোয়া নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর জীবন মান্নোয়নে চেয়ারম্যান হিসেবে সুযোগ চেয়েছি। আমি প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সিদ্ধান্তে অটল আছি এবং থাকবো। আমার প্রাণপ্রিয় সদর উপজেলার সর্বস্তরের সাধারণ ভোটার, নেতাকর্মী ও উপজেলাবাসীকে অনুরোধ করবো আপনারা বিভ্রান্ত হবেন না। সম্প্রতি প্রচার-প্রচারণার সরব মুহূর্তে যে বা যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক হোন। নিজেদের দুর্বলতা আড়াল করতে একটি পক্ষ এই অপপ্রচার চালাচ্ছে। তাদের কথায় কান দিয়ে বিভ্রান্ত হবেন না, স্বতস্ফুর্ত ভাবে কাজ করুন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আছি, ছিলাম আর থাকবো। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ, ঘোঁড়া প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)