গহেরপুরের সন্তান এএসআই সেল্টুর মৃত্যু : দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-03-16 ইং
গহেরপুরের সন্তান এএসআই সেল্টুর মৃত্যু : দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের স্কুলপাড়ার আমির হোসের ছেলে পুলিশ সদস্য ২ সন্তানের জনক এএসআই ইছাহক আলী সেল্টু মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সাতক্ষিরা পুলিশ লাইন্সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জানা গেছে, গত বৃহস্পতিবার তিতুদহের গহেরপুরের কৃতি সন্তান পুলিশ সদস্য এএসআই সেল্টু সাতক্ষীরা পুলিশ লাইনস্ এ কর্তব্যরত অবস্থায় রাত ২টার দিকে বুকের বাম পাশে হঠাৎ ব্যাথা অনুভব করে। সেল্টুর অবস্থা বেগতিক দেখে তার আপন ভাই এসআই মামুন-অর-রশিদ মিন্টু তাকে স্থানীয় এক ডাক্তারের নিকট নিয়ে যায়। ডাক্তারের চেম্বারে পৌঁছে রাত ৩ টার দিকে চেয়ারের উপর বসা অবস্থাতেই সেল্টু মৃত্যুবরণ করেন। দুই সন্তানের জনক সেল্টু গত ১৩ বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনস্ েনিযুক্ত ছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে প্রথম জানাযা শেষে দুপুর ২টায় তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামে নিয়ে আসা হয়। বিকেল ৩টায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)