মুজিবনগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী ভল্টু আটক

আপলোড তারিখঃ 2019-03-16 ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী ভল্টু আটক ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে ৪ বোতল ফেনসিডিলসহ খালেকুজ্জামান ভল্টু (৩৭) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেদারগঞ্জ বাজার থেকে তাকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। আটককৃত মাদকব্যবসায়ী আনন্দবাস গ্রামের মৃত শওকত আলীর ছেলে ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের ভাই। ডিবির ওসি ওবাইদুর রহমান আটকের ঘটনা নিশ্চিত করে জানান, ভল্টু ফেনসিডিল নিয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কোচে গোজা থাকা ৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)