চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2019-03-16 ইং
চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্মদিন পালন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সদস্য এ্যাড. বেলাল, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, ইবরুল হাসান জোয়ার্দ্দার, মুন্না, সেলিম, সজল, ফারুক, পিন্টু, মোমিন, পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ উসমান, যুবলীগ নেতা সেলিম, রতন, নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, সোয়েব রিগান, শিমুল লস্কর, রানা, মোমিন, আরেফিন, অভি, বাবুল, রাজিব, মিটুন, তাজ, মেশাসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মিরা। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)