ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের নৌকা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের জাসজামি, পাঁচলিয়া, মধুপুর, শ্রীনগর, রামদিয়াতে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক লীগ নেতা আব্দুল আল হোসাইন দীপক, মহাসিন রেজা, ওসমান গনি বিস্কুট, যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহিন রেজা, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, আব্দুল হামিদ, শাহারুজ্জামান, রতন শাহ, নাসির উদ্দিন, মারুফুল হক, যুবলীগ নেতা কামাল, শাজানুর, হামেদ ওসমান, মিলন, রানা, জাহিদ হাসান, আনিচ মেম্বার, শুকুর মেম্বার, ইমতাজুল হক। এছাড়াও খাসকররা বাজারের গণসংযোগে উপস্থিত ছিলেন মান্নান চৌধুরী, আনোয়ার ডাক্তার, রুহুল আমিন, সোনা মল্লিক প্রমুখ। অন্যদিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে নৌকার অফিস উদ্বোধন করেন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, সাজ্জাদ, গাফ্ফারসহ নেতৃবৃন্দ।
