আলমডাঙ্গায় টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-03-16 ইং
আলমডাঙ্গায় টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: পাওনা টাকা আদায় করার দীর্ঘদিন পর শত্রুতামূলক হামলা চালিয়ে মারাত্মক আহত করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গার পারকুলা গ্রামের এমদাদুল হক। গতকাল শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক বলেন- ২০০৮ সালে ব্যবসায়িক কারণে মুনাকষা গ্রামের মৃত খেদ আলী মন্ডলের ছেলে মনির উদ্দিন তার কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেয়। এ টাকা নেওয়ার পর আর না দিতে চাইলে গ্রামের লোকজনের কাছে বিচার দেওয়া হয়। বিচারে মন্ডল মাতব্বরা ১ লাখ টাকা মাফ করে ৩ লাখ টাকায় আপোষ মিমাংসা করে দেন। ওই টাকা আদায়ের পর থেকেই বিভিন্ন সময়ে মনির উদ্দিন তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার সকাল ৮টার দিকে যশোর যাওয়ার উদ্দেশ্য তিনি বাড়ি থেকে বের হয়ে স্টেশনে আসছিলেন। পথিমধ্যে মুনাকষা মোড়ে পৌছালে মনির উদ্দিন লোকজন নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বাঁশ দিয়ে তার বড় ছেলে আবু সায়েম বাপ্পিকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় এবং স্ত্রীসহ তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। মারাত্মক আহতাবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। লিখিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছে, সে সময় তার কাছ থাকা ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার বিচার দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)