জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু-বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন আজ : চুয়াডাঙ্গায় আসছেন নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র ম্যুরাল, যেখানে পাশাপাশি দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। তাদের প্রতিকৃতি, ম্যুরাল ও ভাস্কর্য দেশের সর্বত্রই রয়েছে। তবে বিশেষত্ব হলো এটাই যে, তাঁদের দু’জনকে এবারই প্রথম পাশাপাশি একই ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। চুয়াডাঙ্গাবাসীর হৃদয়ের মনিকোঠায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মৃতি চির অম্লান করে রাখার প্রয়াসে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে দৃষ্টিনন্দন এ ম্যুরাল দু’টি স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন শিল্পী মিজানুর রহমান লিটন। যার সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। আজ শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এরআগে চুয়াডাঙ্গা পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এদিকে, প্রতিমন্ত্রীর আগমন ও ম্যুরাল উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের অস্থায়ী সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা থেকে নিশ্চিত করা হয়- জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে আমরা প্রস্তুত। শুক্রবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন করবেন তিনি। জেলা প্রশাসকের নাজির হামিদুল ইসলাম জানান, ম্যুরাল উদ্বোধন শেষে জেলা প্রশাসনের টেনিস গ্রাউন্ড মাঠে ‘স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণাশক্তি মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আলোচনা সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চোধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আলোচনা সভা শেষে রাজবাড়ী থেকে আগত শিল্পীদের নৃত্য পরিবেশন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (কেবিনেট নির্বাচনের নিউজের সঙ্গে রিভার্স করতে হবে) চুয়াডাঙ্গা ভি.জে স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাতীয় নির্বাচনের মত করেই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিচালনা করা হয়েছে। নির্বাচন পরিচালনায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিদর্শনে দেখা যায়, বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করছে। নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। এ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সাবিত ইসলাম শিথিল সর্বোচ্চ ২০৪ ভোট পেয়ে কেবিনেট প্রধান নির্বাচিত হয়েছে। এ ছাড়াও ১০ম শ্রেণির জায়েদুর রহমান শুভ ২০০ ভোট, ৯ম শ্রেণির তাওসিফ ১৫৮ ভোট, মিরাজ আহমেদ ১৫৩, ৮ম শ্রেণির মুস্তাফিজুর রহমান মুন ১৯৭ ভোট, ৭ম শ্রেণির আরাফাত হোসেন প্রিন্স ১৮৬ ভোট, সাব্বির হোসেন ১৪৭ ভোট, ৬ষ্ঠ শ্রেণির আব্দুল হাসিব রাব্বি ১৫৫ ভোট পেয়ে কেবিনেট নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল জানান, সকল শিক্ষার্থীর অংশগ্রহণে খুব সুন্দর ও নিয়মতান্ত্রিক ভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)