ছয় দিনের সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
ছয় দিনের সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ছয়দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। খুলনায় দুইদিনের সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ১টার দিকে মেহেরপুরের নিজ বাসভবনে পৌছানোর কথা রয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল করিম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ শুক্রবার সকাল থেকে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। শুক্রবার সকালে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদের বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর পরে মুজিবনগর কমপ্লেক্সে বাস টার্মিনালের স্থান পরিদর্শন করবেন। বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন করার লক্ষে চুয়াডাঙ্গায় যাবেন। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষা মেলার উদ্বোধন করবেন। পরে একই স্থানে সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুর ১২টায় নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন। দুপুর ২টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকালে পিটিআই এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ১৯ মার্চ মঙ্গলবার সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে নজরুল সম্মেলনে যোগদান করবেন। দুপুরে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন। এছাড়াও তিনি বিভিন্ন দলীয় ও ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)