চুয়াডাঙ্গার পরিচিতি মুখ রুবাইয়াত ইসলাম রুবার দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
চুয়াডাঙ্গার পরিচিতি মুখ রুবাইয়াত ইসলাম রুবার দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে অবস্থিত রুবা ফটোস্ট্যাটের মালিক রুবাইয়াত ইসলাম রুবার দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মাত্র ৪৫ বছরে চুয়াডাঙ্গা জেলা শহরের কলেজপাড়ার মৃত জাহাঙ্গীর হোসেনের ছোট ছেলে এবং রুবা ফটোস্ট্যাটের মালিক রুবাইয়াত ইসলাম রুবার এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। গতকাল ঢাকা থেকে লাশ এসে পৌছালে সামাজিক, রাজনৈতিকসহ সরকারি কলেজের শিক্ষক, ছাত্রসহ শতশত মানুষ শেষবার দেখার জন্য মরহুমের বাড়ীতে ভীড় জমায়। উল্লেখ্য, গত ৫ মার্চ মঙ্গলবার রাতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি হয় রুবা। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে রেফার্ড করেন। এরপর রুবাইয়াত ইসলাম রুবা টানা ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌছালে শোকের ছায়া নেমে আসে। রুবাইয়াত ইসলাম রুবার মৃত্যুতে শিক্ষক-ছাত্র, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)