শরীরে মরণব্যাধি ক্যান্সার, তাই যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
শরীরে মরণব্যাধি ক্যান্সার, তাই যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলকার বেলগাছি গ্রামে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলকার বেলগাছি ঈদগাহপাড়ার ফকির আলীর ছেলে আশাদুল (৩০)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার বেলগাছি গ্রামে ঈদগাহপাড়ার ফকির আলীর ছেলে আশাদুল দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিল। যে কারণে অসুখ বিসুখ আর সেই সাথ পারিবারিক অশান্তি তাকে ঘিরেই থাকতো। দীর্ঘ ৭-৮ বছর ধরে মরণব্যাধী ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে গত মঙ্গলবার ক্যান্সারের কাছে হার স্বীকার করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। টানা ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত ৮টার দিকে মৃত্যু হয় আশাদুলের। এ ব্যাপারে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, আত্মহত্যাকারী যুবক ক্যান্সারে আক্রান্ত ছিল। যে কারনেই সে বিষপান করে আত্মহত্যা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)