ঝিনাইদহের ডাকবাংলায় সিসি ক্যামেরায় চোর সনাক্ত : চোরচক্রের সদস্য

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
ঝিনাইদহের ডাকবাংলায় সিসি ক্যামেরায় চোর সনাক্ত : চোরচক্রের সদস্য ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সাধু আটক : আলমসাধু উদ্ধার প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ক্যাম্প পুলিশের অভিযানে সিসি টিভির ক্যামেরা দেখে চোরচক্রের সদস্যকে আটক করাসহ একটি আলমসাধু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো- চুয়াডাঙ্গা জেলার হাসনহাটি গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাধু (২৫)। এ ব্যাপারে ডাকবাংলা ক্যাম্পের এএসআই মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানান, ``অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ডাকবাংলা বাজার থেকে চোরসহ গাড়িটি আটক করা হয়। আলমসাধুটি আটক করলে তিনি বলেন, সাধুহাটি সাদ্দামের কাছ থেকে গাড়িটি কেনা কিন্তু তথ্যমতে সাধুহাটিতে এমন কাউকে খুঁজে না পাওয়ায় পরে সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)