ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মোমিনপুরে কৃষক লীগের কর্মি সমাবেশ ও আলোচনা সভা
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদুর সভাপতিত্বে কর্মি সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যুগ্ম-সম্পাদক প্রার্থী সুলতান মাহমুদ দিপন, পৌর কৃষক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম রাকু।
কর্মি সমাবেশ ও আলোচনা সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুল হক বিশ্বাসকে জয়ী করতে কৃষক লীগের সব পর্যায়ের নেতাকর্মিরা কাজ করবে বলে জানান বক্তারা। এসময় নৌকার প্রার্থী আসাদুল হক বিশ্বাসকে পূর্ণ সমর্থন জানান অতিথিরা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচনে তালা মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ দিপনও নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সবার কাছে সহযোগিতা কামনা করেন।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জয়নাল হোসেন, সাধারণ সম্পাদক ছাদেক আলী, তিতুদহ ইউনিয়ন সভাপতি ফজনুর রজমান ফজের, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, নেহালপুর ইউনিয়ন সভাপতি জুলমত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন সভপতি শ্রী গৌতম দাস, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পদ্মবিলা ইউনিয়ন সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মোমিনপুর ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। কর্মি সমাবেশ ও আলোচনা সভায় কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেচ্ছাসবক লীগ নেতা সবুজ। -প্রেস বিজ্ঞপ্তি
