চুয়াডাঙ্গার শুম্ভনগরে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-03-15 ইং
চুয়াডাঙ্গার শুম্ভনগরে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শুম্ভনগর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ করে আব্দুল গনি (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল গনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শুম্ভনগর গ্রামের মাঝেরপাড়ার মৃত মুনসুর বিশ্বাসের ছেলে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে এলাকার সানোয়ার হোসেনের ছেলে রুবেল (২৫) আব্দুল গনির নিকট থেকে কিছু টাকা ধার নেই। এর আগেও পাওয়া টাকা নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে বলে জানান। বৃহস্পতিবার এই পাওনা টাকা চাইতে গেলে আব্দুল গনির সাথে রুবেলের বাকবিত-া হয়। পরে রুবেল উত্তেজিত হয়ে আব্দুল গনিকে বাঁশ দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুল গনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, আহত আব্দুল গনি সুদের ব্যবসার সাথে জড়িত। এই নিয়ে ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)