ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. মোমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খালিদ হোসেন, সামাউল হক, মাসুদ রানা, আ. সামাদ, সাইফুল ইসলাম, আতিয়ার রহমান, মখলেচুর রহমান, জিনারুল ইসলাম, সাইফুর রহমান, মাওলা বকসো, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, মাবুদ হোসেন, মন্টু মিয়া, মোশারেফ হোসেন, আ. মালেক, ইখলাস হোসেন, নুরজাহান, রাফিয়া খাতুনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী শিক্ষক খালিদ হোসেন।
