নাগদাহে ইভটিজিংয়ের দায়ে দু’ছাত্র বহিস্কার

আপলোড তারিখঃ 2019-03-14 ইং
নাগদাহে ইভটিজিংয়ের দায়ে দু’ছাত্র বহিস্কার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে দুই ছাত্রকে বস্কিার করা হয়েছে। বহিস্কৃত দুই ছাত্র রাজিবুল ও ফারুক ১০ম শ্রেণির ছাত্র। ৮ম শ্রেণির দুই স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষ তাদের বহিস্কার করে। তবে বহিস্কৃত দুই ছাত্র স্কুলের শিক্ষকের নিকট প্রাইভেট না পড়ায় তাদের বহিস্কার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই ছাত্রীকে গত রবিবার দুপুরে টিফিন চলাকালিন সময়ে ১০ শ্রেণির ছাত্র রাজিবুল ও ফারুক তাদের কু-প্রস্তাব দেয় ও অশালীন ভাষায় ইভটিজিং করে অভিযোগ তুলে ছাত্রীরা গত মঙ্গলবার ম্যনিজিং কমিটি বরাবর লিখিত আবেদন করে। দুইদিন পরে তাদের অভিযোগ ভিত্তিতে ম্যানিজিং কমিটি জরুরি সভার আয়োজন করে। দুই ছাত্র বহিস্কার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)