দর্শনায় গাঁজাসহ ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-14 ইং
দর্শনায় গাঁজাসহ ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুরের আশার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ওই সমস্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় আশাকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটার দিকে কেরুজ ডিষ্টিলারীর মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক জাফরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের স্টেশন পাড়ায় মৃত মিঠেশাহর ছেলে আশার বাড়িতে। এ সময় তার বাড়ি থেকে ৩ কেজি গাঁজা ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করলেও কৌশলে পালিয়ে যায় বাড়ির মালিক আশা। এ ব্যাপারে বাড়ির মালিক আশাকে পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে উপপরিদর্শক আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)