ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ চেক পোষ্ট থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলা মদসহ ২ জনকে আটক করেছে ডাকবাংলা ক্যাম্পের এএসআই মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে ৭টি বড় কন্টিনারসহ ১শ’ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চুয়াডাঙ্গা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঝিনাইদহের উদ্দেশ্য আসছে। এ সময় আমিসহ এএসআই মিজানুর রহমান, এএসআই মনিরুল ইসলাম একটি টিম নিয়ে ডাকবাংলা চেক পোষ্টে অবস্থান নিয়ে তাদের কাছ থেকে ৭টি বড় কন্টিনারসহ ১শ’ লিটার বাংলা নিষিদ্ধ মদ উদ্ধার করা হয় এবং ২ জনকে আটকও করা হয়। আটককৃতরা হলো- মাগুরা জেলার দক্ষিণ মির্জাপুরের শহিদুল ইসলামের ছেলে তুষার মোল্লা এবং একই জেলার আদর্শ কলেজ রোডের মৃত রুস্তম মোল্লার ছেলে বাচ্চু মোল্লা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
