ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক-১০

আপলোড তারিখঃ 2019-03-14 ইং
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক-১০ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গত মমঙ্গলবার রাতে সদর উপজেলার পরানপুর ও চন্দ্রযানী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আমিন শেখ, সবেদ আলী, ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাসুদুর রহমান, তুরাব আলী, মওদুদ মিয়া, জসিম বিশ^াস, ফিরোজ ও আব্দুল মুন্সি, শাখাওয়াত হোসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার পরানপুর গ্রামে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়, ভাঙচুর করা হয় ১৫টি বাড়িঘর। এরই জের ধরে রাতে আবারো দু’পক্ষ ঢাল, সড়কি, বল্লম, টেটা নিয়ে মহড়া শুরু করে। খবর পেয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫টি ঢাল, ১০টি বল্লম, ৮ টেটা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ১০ জনকে। ওই এলাকায় সংঘর্ষ এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)