আলমডাঙ্গায় মহিলার লাঠির আঘাতে আহত-১

আপলোড তারিখঃ 2019-03-14 ইং
আলমডাঙ্গায় মহিলার লাঠির আঘাতে আহত-১ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার বাদেমাজুতে মহিলার লাঠির আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের খলিফা পাড়ার আব্দুল গনির ছেলে শরিফুল ইসলাম ও একই গ্রামের মজিবরের স্ত্রী লাভলি খাতুনের সাথে দীর্ঘ ২ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গতকাল জমি মাপের ব্যাপারে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় লাভলী তার হাতের কাছে থাকা লাঠি দিয়ে শরিফুলের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)