ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ও ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে প্রডিজি’র উদ্যোগে হরিজন সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ পৌর মার্কেট চত্বরে ‘এক আকাশের নিচে’ শ্লোগানকে বুকে ধারণ করে দর্শনার হরিজন সম্প্রদায়ের মাঝে কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। প্রডিজি’র সমন্বয়কারী সাংবাদিক হানিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক হাজী আকমত আলী, দর্শনা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আশরাফ আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং বিভাগের জহির রায়হান, ব্রিটিশ কাউন্সিলের টিম মেম্বর মাহফুজুর রহমান অর্ক, দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্রডিজি’র সদস্য রাবেয়া খাতুন।
