আকন্দবাড়িয়ার স্বপন ইয়াবাসহ গ্রেফতার

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
আকন্দবাড়িয়ার স্বপন ইয়াবাসহ গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ বেগমপুরের আকন্দবাড়িয়ার স্বপন নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই (নিরস্ত্র) রাম প্রসাদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলাধীন দর্শনা পৌরসভার অন্তর্গত দর্শনা-জীবননগর হাইওয়ে সড়কের পার্শ্বে রশিক শাহ মাজারের সামনে অভিযান চালায়। এ সময় ওই স্থানের পাকা রাস্তার উপর হতে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুজ্জামান স্বপন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)