চুয়াডাঙ্গায় ইয়াবাসহ টেংরামারির মজিবুল আটক

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ টেংরামারির মজিবুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে টেংরামারির মজিবুল হক ইয়াবাসহ আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আরামপাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর ফাঁড়ি পুলিশ। গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের আরামপাড়ায় অভিযান চালায়। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে থেকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি গ্রামের আব্বাস আলীর ছেলে মজিবুল হককে (৩২) আটক করে। পরে তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা। গতকালই মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)