খাড়াগোদায় ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
খাড়াগোদায় ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী, গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চিত্রা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, সহসভাপতি ডা. আলিম, সম্পাদক ডা. আব্দুল আলিমের উদ্যোগে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, লাল মোহাম্মদ, আবুল কাশেম, চিত্রা পল্লী চিকিৎসক সমিতির সদস্য ডেন্টাল স্পেশালিষ্ট ইলিয়াছ হোসেন উজ্জল, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমান, আ.লীগ নেতা আকিব, আতিয়ার রহমান, আত্তাব, ইদ্রিস আলী, বিএনপি নেতা আব্দুস ছাত্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা শিক্ষক শামীম তুহিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)