সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের ঘোষণা দেয়া হবে

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের ঘোষণা দেয়া হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সততা স্টোরের অর্থ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ সততা স্টোর বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অস্থায়ী সম্মেলন কক্ষে ‘সততা স্টোরের অর্থ প্রদান অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে বই-পুস্তক আর খাতা-কলমে শিক্ষা দিলেই হবে না। কোমলমতি শিক্ষার্থীদেরকে সৃজনশীল কাজের মাধ্যমে ন্যায়, নীতি, নিষ্ঠা আর সততার আদর্শে অনুপ্রাণিত করতে হবে। এ ক্ষেত্রে সততা স্টোর বিশেষ ভূমিকা পালন করে। তাই আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বিশেষ ঘোষণার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ সততা স্টোর ঘোষণা করা হবে। আমাদের সচেতন হতে হবে, সমাজকে সচেতন করতে হবে।’ অর্থ প্রদান পূববর্তী আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, জীবননগর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.আর বাবু, আলমডাঙ্গা উপজেলা সভাপতি আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা সভাপতি আব্দুল গফুর প্রমুখ। বক্তারা দুর্নীতির নানা দিক ও তার প্রতিবাদ, প্রতিরোধ এবং দমনে করণীয় নিয়ে মত প্রকাশ করেন। পরে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর বাস্তবায়ন ও সম্প্রসারণের প্রতিষ্ঠান প্রধানদের হাতে জন্য নগত ৩০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৪০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেরুজ হাইস্কুল, হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জীবননগর উপজেলা আলিম মাদ্রাসা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ অর্থ প্রদান করা হলো। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন নুঝাত পারভীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)