কার্পাসডাঙ্গায় মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
কার্পাসডাঙ্গায় মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মৎস্য অধিদপ্তর দামুড়হুদার আয়োজনে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে ২০১৮-১৯ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাঈদ, লক্ষণ, আসলাম মেম্বর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাঠ সহকারী আব্দুর রাজ্জাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)