কী ভাবে উন্নয়ন করতে হয়, আমি ভালো জানি

আপলোড তারিখঃ 2019-03-13 ইং
কী ভাবে উন্নয়ন করতে হয়, আমি ভালো জানি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহম্মেদ চন্দন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, হাসেম মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল মিয়া বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঠান্ডু ফকির, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুকিয়া চাঁদপুর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, শ্রীকোল আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা রফিক ডাক্তার, বিশ্বজিৎ শাহ, নজরুল ইসলাম পঁচা, যুব লীগ নেতা বাবুল, সৌয়দ আলী, জমির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহাগ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নাঈম আহমেদ বাপ্পী, আওয়ামী লীগ নেতা আনান্দ, স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, আমি গত কয়েক বছর চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ছিলাম, কিভাবে উন্নয়ন করতে হয় আমার জানা আছে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে এই উপজেলাবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার কোন উন্নয়ন হয়নি। যেটা থেকে গরিব দুঃখী, মেহনতি মানুষ বঞ্চিত। এজন্য সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাই আগামী উপজেলা নির্বাচনে আমার আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)