সিরাজুল ইসলামের ইন্তেকাল : আজ বাদ যোহর দাফন

আপলোড তারিখঃ 2019-03-12 ইং
সিরাজুল ইসলামের ইন্তেকাল : আজ বাদ যোহর দাফন ছবির ক্যাপশন:
ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদকের ভগ্নিপতি নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের ভগ্নিপতি ও ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম সিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের সন্তান হলেও চাকুরিকালিন সময় থেকেই রাজশাহী শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। আজ ভোরে তাঁর লাশ চুয়াডাঙ্গায় এসে পৌছাবে। পরে আজ বাদ যোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তাঁর নামাজের জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হবে। এদিকে, ন্যাশনাল ব্যাংকের উর্ধতন কর্মকর্তা সিরাজুল ইসলামের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)