ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক

আপলোড তারিখঃ 2019-03-12 ইং
ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে অধ্যক্ষ আজিজুর রহমান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯’র উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন, শ্বেত কপোত অবমুক্ত এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ানুশীলনের অভ্যাস গড়ে তুলতে হবে। ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে নিজের ও দেশের সুনাম ছড়িয়ে দেয়া সম্ভব। ক্রীড়া শারীরিকও মানসিক বিকাশে সহায়ক। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯’র আহ্বায়ক মামুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশীদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুলতানা জান্নাতুল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহজাহান আলী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাবিনা ইয়াছমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ পারভেজ। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)