ছবির ক্যাপশন:
দামুড়হুদায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল গফুর, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, এসএএম জাকারিয়া আলম, খলিলুর রহমান ভূট্টু, প্রভাষক শরীফুল আলম মিল্টন, নিজাম উদ্দীন, শাহ মোহা: এনামুল করীম ইনু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, দামুড়হুদা মডেল থানার পিএসআই আবু নাঈম, তৌকির আহমেদ, রাজস্ব কর্মকর্তা (স্থল ও শুল্কস্টেশন দর্শনা) জয়নাল আবেদীন, দর্শনা ও মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মতিউর রহমান প্রমূখ।
সভায় আগামী বৈশাখ মাসে ঝড়-ঝাপটার আশঙ্কায় উপজেলার সকল সড়কের দুধারের হেলে পড়া গাছ ও গাছের ডাল পালা ছেটে ফেলার বিষয়টি বিবেচনায় নেয়া হয় এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যহত রাখার পাশাপাশি যারা রাতের আধারে পেঁপেবাগান, লাউক্ষেতসহ মাঠে থাকা বিভিন্ন ফসস কেটে দিয়ে ক্ষতি করে তাদের চিহিৃত পূর্বক কঠিন শাস্তির ব্যবস্থার কথাও জানানো হয়। এছাড়া পাখিভ্যান গাড়ির লাইটের উপরাংশে কালো রঙ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন সিএ জহিরুল ইসলাম।
