চুয়াডাঙ্গায় নৌকার পোস্টার ছেঁড়ায় আটক-২

আপলোড তারিখঃ 2019-03-12 ইং
চুয়াডাঙ্গায় নৌকার পোস্টার ছেঁড়ায় আটক-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কাঁচাবাজার এলাকায় নৌকার পোস্টার ছিড়ে অন্য একটি মার্কার পোস্টার লাগানের সময় দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- এতিমখানা পাড়ার রাকিব (২৫) ও পৌর কলেজপাড়ার মোতালেব (৩৫)। পুলিশ জানায়, নৌকার পোস্টার ছিড়ে, অন্য একটি মার্কার পোস্টার লাগানের সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে এতিমখানা পাড়ার আজাহার আলীর ছেলে রাকিব ও পৌর কলেজ পাড়ার মৃত সাবদের আলীর ছেলে মোতালেবকে থানা হেফাজতে নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)