ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাজাদী মিলির গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও পথসভা অব্যহত রয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা, আকন্দবাড়িয়া, জোড়াঘাটা, টেইপুর, রাজাপুর, পীরপুর, দৌলৎদিয়াড়সহ নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও ভোটারদের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এদিন বিকেল ৪টায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, যুগ্ম সম্পাদক ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার মেম্বার প্রমুখ। সাহাজাদী মিলি দলমত নির্বিশেষে তার নির্বাচনী প্রতীক ‘কলস’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন সর্বস্তরের ভোটারদের।
