চিৎলা ইউনিয়নের বিভিন্ন স্থানে আ.লীগ প্রার্থী জিল্লুর গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-03-12 ইং
চিৎলা ইউনিয়নের বিভিন্ন স্থানে আ.লীগ প্রার্থী জিল্লুর গণসংযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান কর্মি সমর্থকদের নিয়ে উপজেলার চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার তিনি চিৎলা, রুইতনপুর, হাঁপানিয়া, কুলপালা, ভালাইপুর, কয়রাডাঙ্গা, আন্দিপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোকালে তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল হোসাইন দীপক, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক শাহিন রেজা, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন আলী, জেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওসমান গনি বিস্কুট, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক, সহসভাপতি শফিকুল হক, ললিম, ছাত্রলীগ নেতা শেখ শাকিল, জলিল মোল্লা, ইনতাজুল হক প্রমুখ। অন্যদিকে, সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর সদরে জাসদের উদ্যোগে নৌকার প্রার্থী জিল্লুর রহমানের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, পৌর সভাপতি মিরাজুল ইসলামসহ সকল ইউনিয়ন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)