ঝিনাইদহে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন

আপলোড তারিখঃ 2016-12-12 ইং
ঝিনাইদহে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন ছবির ক্যাপশন:

`Jhenaidah-press-conferance-`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতার বিরুদ্ধে রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণসহ নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একদল মুক্তিযোদ্ধা। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা ডা: মেহের আলী। তিনি অভিযোগ করেন, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার মনোয়ার হোসেন মালিতা দেশ স্বাধীনের পর থেকেই যখন যে সরকার ক্ষমতায় থাকে সে দলে যোগদান করে দলের লেজুড়বৃত্তি করে আসছেন।  তিনি শৈলকুপার হারুণদিয়া গ্রামের আব্দুস সাত্তার, শিতলী গ্রামের নুরুন্নবী খান, বৃত্তিদেবি রাজনগর গ্রামের ফজলে এলাহী মিয়া ও দেবতলা গ্রামের আবু তালেব রাজাকারসহ অনেক অ-মুক্তিযোদ্ধাকে মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয় মনোয়ার হোসেন নানাবিধ অনিয়মও দুর্নীতি করে দাপটের সাথে একনায়কত্ব চালিয়ে যাচ্ছেন। তার এসব অনিয়মের কারনে অবৈধ মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি অনতিবিলম্বে দুর্নীতিবাজ এ কমান্ডারের বিরুদ্ধে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান পুণপ্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, মনোয়ার হোসেন নতুন করে আবার দুই শতাধীক অ-মুক্তিযোদ্ধা ও রাজাকারের নাম তালিকাভুক্তি করার জন্য ঢাকায় পাঠিয়েছেন। সেখান থেকে তিনি কয়েক কোটি টাকার বাণিজ্য করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোন রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত করেননি। কাউকে মুক্তিযোদ্ধা বানানোর ক্ষমতার তার নেই বলেও তিনি দাবী করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)