সালাদে উকুন মারা বিষ খেয়ে অসুস্থ নানা-নাতি

আপলোড তারিখঃ 2019-03-11 ইং
সালাদে উকুন মারা বিষ খেয়ে অসুস্থ নানা-নাতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: উকুন মারা বিষ মাখানো সালাদ খেয়ে নানা ও তার ২ নাতি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের স্কুলপাড়ায়। জানা যায়, মোমিনপুর গ্রামের আরিফের বাড়িতে টমেটোর সালাদে সরিষার তেল ভেবে উকুন মারা বিষ মাখিয়ে রাতের খাবারের সাথে পরিবেশন করা হয়। এতে আরিফের শ্বশুর ক্বারী নজরুল ইসলাম (৭৬) ও দুই ছেলে রুদ্র (৮) ও রনি (৭) অসুস্থ হয়ে পড়ে। মারাত্মক অসুস্থ ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)