চুয়াডাঙ্গায় শাবনুরকে দেখতে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2019-03-11 ইং
চুয়াডাঙ্গায় শাবনুরকে দেখতে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা যুব রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সরকারি কলেজের প্রথম বর্ষ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন শাবনুর খাতুনকে দেখতে গেলেন রেডক্রিসেন্ট ইউনিট ও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের দোতলায় চিকিৎসাধীন গুরুতর আহত শাবনুরের চিকিৎসার খোঁজখবর নেন তাঁরা। এ সময় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান ও নুরুন্নাহার কাকলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, রেডক্রিসেন্ট আজীবন সদস্য রাজীব হাসান কচি ও শাহ আলম সনি, ইউনিট অফিসার শামিম মোহাম্মদ শাহিন ও রেডক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলামসহ যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার গুরুত্বর আহত শাবনুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের স্বজনদের সাথে কথা বলেন। শাবনুরের চিকিৎসার বিষয়ে ডায়াবেটিক সমিতি ও রেডক্রিসেন্ট ইউনিট সার্বিক সহযোগিতার ঘোষনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)