ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় অস্ত্রসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-03-11 ইং
ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় অস্ত্রসহ আটক-২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর এলাকায় অভিযান চালিয়ে আসলাম ও জহর মন্ডল নামে হত্যা মামলার দুই আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। এরা হরিণাকু-ু থানা বিএনপির সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত আসলাম দখলপুর গ্রামের আব্দুল বারেক ও জহর মন্ডল পারদখরপুর গ্রামের নছিম মন্ডলের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে শনিবার মধ্যরাতে দখলপুর গ্রামে অভিযান পরিচালিত হয়। এ সময় আ. সালাম (৩৭) ও জহর আলী মন্ডলকে (৪২) র‌্যাব ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এদের দুইজনের বিরুদ্ধে ৩টি করে হত্যা, অপহরণ ও বিস্ফোরক মামলা থাকার কথা স্বীকার করেছে। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে দখলপুর বাজারে বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যানকে প্রকাশ্য হত্যা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)